স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান প্রয়াত ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী’র মেয়ে নাসরিন সুলতানা দীপা। সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বিনয়ী-শিক্ষিত দীপা ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ শুরু করেছেন। শুক্রবার ও শনিবার ইউনিয়নের বাবুপুর ও নুরপুর গ্রামে উঠোন বৈঠক করেছেন তিনি।
বাবুপুরের বৌলাইগঞ্জ মাদ্রাসা মাঠের উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনু ব্যাপারী। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়না মিয়ার সঞ্চালনায় বৈঠকে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বৈঠকে অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


