তাহিরপুরে নারীর অধিকার ও অংশগ্রহণ বিষয়ে সেবা প্রদানকারীদের সাথে সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নারীর অধিকার ও অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ‘সিএনআরএস’ মিলনায়তনে উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট’র উদ্যোগে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অপরাজিতা নারী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের তাহিরপুর উপজেলা সমন্বয়কারী মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তথ্য আপা প্রকল্পের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন, অপরাজিতা নারী মনোয়ারা বেগম, হেনা আক্তার, বিউটি রানী তালুকদার প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক বিভিন্ন কমিটিতে শতকরা ৩৩ ভাগ স্থান দেয়ার জন্য বক্তারা দাবি জানান।