দোয়ারাবাজার প্রতিনিধি
শান্তি ও সৌহার্দ্যের নান্দনিক বোগলাবাজার ইউনিয়ন গড়তে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক। তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম।
শুক্রবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার ৮ নং বোগলাবাজার ইউনিয়নের নৌকার প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণমিছিল শেষে বোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলী মাস্টারের সভাপতিত্বে কান্দাগাঁও বাজারে পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিলন খান বলেন, বোগলাবাজার ইউনিয়নে কোথায় কী সমস্যা আছে তা আমার জানা আছে। সমম্বিত প্রয়াসে কীভাবে সমস্যাগুলোর সুরাহা করা যায় তা নিয়েও ধারণা রয়েছে। সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছা ও সৎ সাহস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই, আগামী ১১ নভেম্বর আপনাদের মহা মুল্যবান ভোটদিয়ে বোগলাবাজার ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ করেদিন।
পথসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বিশেষ অতিত্থির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম সফিক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক এ জি এস এডভোকেট ছাইদুর রহমান ছায়াদ, বোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া কবির, আওয়ামীলীগের নেতা সোনা মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী মাছুম আহমেদ,দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক বশির আহমেদ প্রমুখ।
উল্লেখ্য বোগলাবাজার ইউনিয়ন সহ উপজেলায় ৯ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
- জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান কাদেরের
- সাংবাদিক মোঃ নুরুল হকের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত


