স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার থানা থেকে এক অটো রিক্সা চোর পালিয়েছে। পালিয়ে যাওয়া চোরের নাম জাহাঙ্গীর আলম (১৮), সে উপজেলার উরুরগাঁও গ্রামের আকবর আলীর ছেলে। সোমবার দুপুরে এই চোর থানা থেকে পালায়।
জানা জানায়, দোয়ারাবাজার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের আবুল খায়ের’এর অটোরিক্সা চুরি করে নিয়ে যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও গ্রামের জাহাঙ্গীর আলম ও আরেক শিশু। পরে এই দুইজনকে উপজেলার বাংলাবাজারে গিয়ে আটক করে রোববার রাত ৩ টায় পুলিশে সোপর্দ করেন আবুল খায়ের। কিন্তু অটো রিক্সা চালক আবুল খায়ের মামলা করেন নি। দুপুরে দুই চোরের একজনকে (শিশুকে) উপজেলা সমাজসেবা কর্মকর্তার জিম্মায় তার অভিভাবককে বুঝিয়ে দেওয়া হয়। অন্য চোর জাহাঙ্গীর আলম থানা থেকে পালিয়ে যায়।
থানার ওসি দেব দুলাল ধর জানান, নির্বাচনী কাজের ঝামেলার মধ্যে ডিউটি অফিসারের কক্ষ থেকে জাহাঙ্গীর পালিয়েছে। তার বিরুদ্ধে মামলা হয় নি। তাকে আসামীও বলা যায় না। জাহাঙ্গীরের বাবা আকবর আলী বলেছেন, তাকে থানায় নিয়ে আসবেন।
- ফেসবুকে অপপ্রচার, জিডি করলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান
- দোয়ারাবাজারে শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন আমেজ


