স্টাফ রিপোর্টার
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আমবাড়ী বাজার ও আদার বাজারে লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বুধবার কেরোসিন, ডিজেল, এলপিজি গ্যাস ও যানবাহনের ভাড়া বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল’র নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
আমবাড়ি বাজার ও আদার বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের পর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


