বিষয়ক সভা
স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদের ২০২১—২০২২ অর্থ বছরের বাজেট পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বাজেট পর্যালোচনা বিষয়ক সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর।
উন্মূক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের সিপি অফিসার এন্থ্রনি রংদি।
বাজেটে রাজস্ব আয় থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৪ লক্ষ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬২ লক্ষ ৮৩ হাজার টাকা। এডিপি আয় থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৪৫ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৪৫ হাজার টাকা।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


