শাল্লা প্রতিনিধি
শাল্লা বাহারা ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের অসহায় গরীব পরিবারের ২ সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। বহু হুমকি ধামকি উপেক্ষা করে সোমবার অসহায় গৃহবধূ বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন বলে জানান গৃহবধূর পরিবার। আসামীরা হল একই গ্রামে মৃত গৌরচান দাসের ছেলে নিখিল দাস (৪৯) মৃত রমাকান্ত দাসের ছেলে লক্ষিকান্ত দাস (৪৮) মৃত রমনী সুত্রধরের ছেলে রনু সুত্রধর (৪২)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২ সন্তানের জনক নিখিল দাস দীর্ঘ দিন যাবত ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছে । প্রায়ই নিখিল দাস মহিলাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় টাকার লোভ দেখানো হয় । তার পর ও গৃহবধূ নিখিলের কুপ্রস্তাবে রাজি হয়নি। নিখিলের কুদৃষ্টি খেকে রক্ষা পাওয়ার জন্য হাতে পায়ে ধরেন । ভাদ্র মাসের প্রথম দিন বিকাল প্রায় ৪ টায় নিখিল দাস মদ খেয়ে মাতাল হয়ে গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এসময় ব্যর্থ হয়ে সে তার সাথের মাতাল একই গ্রামের লক্ষিকান্ত দাস (৪৮), রনু সুত্রধর (৪২) কে নিয়ে গৃহবধূর বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তার স্বামী (শ্রবন প্রতিবন্ধী) এই ঘটনার জন্য গ্রামে শালিস ডাকার কথা বললে তাকে ও মারধর করে নিখিলসহ অভিযুক্ত মাতালরা। এবিষয়ে গ্রামে শালিস বসলেও বিষয়টির মিমাংসা হয়নি। এর পর থেকে নির্যাতিত গৃহবধূকে মামলা না করার জন্য হুমকি দিয়ে আসছিল নিখিলসহ তার সহযোগিরা।
এ ব্যাপারে শাল্লা থানা অফিসার ইনচার্জ বজলার রহমান বলে,‘নওয়াগাঁও গ্রামের এক গৃহবধুর অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
- রঘুনাথপুর স. প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন
- দ. সুনামগঞ্জ যুবলীগের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা


