দ. সুনামগঞ্জ যুবলীগের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সম্মেলন সফল করার লক্ষে উপজেলা যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের   সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মাসুক মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জুসেন আহমদ, সোহেল রানা, সাব্বির আহমদ, রুবেল মিয়া, সদস্য কামরুল ইসলাম, জয়নাল মিয়া, রোশন আলী মেম্বার সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।