বিশ্বম্ভরপুরে আ.কাদির চত্ত্বর উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মরহুম আ. কাদিরের স্মৃতি রক্ষার্থ উপজেলা প্রধান পয়েন্টকে কাদির চত্ত্বর নামকরণ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কাদির চত্ত্বর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তালুত। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ মরহুম কাদিরের নিরলস প্রচেষ্টায় উপজেলা সৃষ্টিসহ এলাকার বিশেষ অবদানের কথা তুলে ধরেন। মরহুমের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্মৃতি রক্ষার্থে আ. কাদির চত্ত্বর নামকরণ করা হয়।
এ সময় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মরহুম আমান উল্লাহ তালুকদার, পলাশ ইউপির সাবেক চেয়ারম্যান আ. ছাত্তার তালুকদার, সমাজসেবক প্রয়াত সুরেন্দ্র বর্মন, মরহুম আমীর আলী, সলুকাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান আ. খালিক, সাবেক পলাশ ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিন, সমাজসেবক প্রয়াতক যামিনী দাস, বাদাঘা (দ.) ইউপি সাবেক চেয়ারম্যান মো. লায়েছ মিয়া, মরহুম রহমত উল্লাহ, মরহুম আ. বারি মাস্টার, মরহুম আ. হামিদ মাস্টার, আ. লীগের সাবেক সভাপতি ছমির উদ্দিন, সজাক সেবক মরহুম আ. বারি, বাদাঘাট (দ.) ইউপির সমাজ সেবক মরহুম আ. কদিরসহ প্রমুখ সমাজসেবক ব্যক্তিবর্গের অবদানের স্বীকৃতি স্বরূপ স্মৃৃতি রক্ষার্থে বিভিন্ন সড়ক ও স্থাপনায় নামকরণ করার জন্য দাবি জানানো হয়।
আ. কাদির চত্ত্বর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, সাবেক ফতেপুর ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান শাহ্, পলাশ ইউপি চেয়ারম্যান আ. কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মামুনুর রশিদ মামুন, ডিবিডি কলেজের প্রভাষক মোশারফ হোসেন ইমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির পাপন, সেচ্ছাসেবক লীগ নেতা অলীমান তালুকদার, যুবলীগ নেতা দিলুয়ার হোসেন দিলু, জাহাঙ্গীর আলম, আসকর আলী, খোকন মিয়া, তারেক, রুকন মিয়া, সাইফুল, মাহমুদ, মোস্তাক, সফিকুল প্রমুখ ।