ধর্মপাশায় মনোনয়নপত্র দাখিল করলেন ৫৭২ জন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ১০টি ইউনিয়নের ১৩০টি পদের বিপরীতে ৫৭২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিটি ইউনিয়নে একজন করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ ৫৮ জন, সংরক্ষিত (মহিলা) পদে ১২৫ ও সাধারণ সদস্য পদে ৩৮৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ধর্মপাশা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন, পাইকুরাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সরক্ষিত মহিলা পদে ১২ ও সাধারণ সদস্য ৪৫ জন, সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা ১৫ ও সাধারণ সদস্য পদে ৪০ জন, জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৪৭ জন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩২ জন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনয়িনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা পদে ১২ ও সাধারণ সদস্য পদে ৩১ জন, মধ্যনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৩৭ জন, চামরদানি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরিক্ষত মহিলা পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৪১ জন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৪৪ জন এবং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা পদে ১২ ও সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৫ জানুয়ারী ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।