সু.খবর রিপোর্ট
তাহিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
সানক্রেডের ফিল্ড সহায়ক সেলিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, থানার এস আই গোলাম হক্কানি, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার বিভুদান বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে জয়ীতাদের সম্মাননা পদক প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ফজিলত, সফল জননী নারী মো. দেরৈায়ারা খাতুন, নির্যাতনে বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন নারী নার্গিস আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী চম্পা বেগম কে সম্মাননা পদক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রোগ্রামার ইমরান হোসেন, সাংবাদিক সাজ্জদ হোসেন, মো. আব্দুর রাজ্জাক, তথ্য আপা প্রকল্পের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার দীপক বৈরাগী, রবিন্দ্র জ্যাকব ত্রিপুরা, সানক্রেডের আছমা আক্তার।
শাল্লা
সকাল ১০ টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের পরিচালনায় বেগম রোকেয়া দিবসের সভা অনুষ্ঠিত হয়। একই স্থানে দুপুর ১২টায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় উভয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যানদ্বয় অমিতা রানী দাস ও দীপু রঞ্জন দাস, টিএইচও সুমন ভূইয়া, থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, দুর্নীতি দমন কমিশন শাল্লা শাখার সভাপতি হেমন্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার ও অরুন কুমার দাস, আইএডিবি শাল্লা শাখার ম্যানেজার বিলকিস জাহান প্রমুখ।
সভা শেষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
ছাতক
ছাতকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে স্থানীয় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, সূয়ের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মুস্তারী, ব্যবসায়ী আব্দুস সামাদ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ক্যাটাগরি তালিকাভুক্ত ৪ জন জয়িতাকে সম্মননা দেয়া হয়।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, জয়ীতাদের পক্ষে শিক্ষক লাকি বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী ফাইজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পর বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট প্রাপ্তরা হচ্ছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী মোছাম্মদ কল্পনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শিক্ষক লাকি বিশ্বাস, সফল জননী নারী দয়মন্তী রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন যে নারী, মোছাম্মৎ আয়েশা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী অনিমা রানী সরকার। অনুষ্ঠানের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
- ধর্মপাশায় মনোনয়নপত্র দাখিল করলেন ৫৭২ জন
- আশিক আলী হত্যা মামলার আসামী চট্টগ্রাম ও কুমিল্লা থেকে গ্রেফতার


