দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারের সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ১৮টি মহিষ আটক করেছে দোয়ারাবাজার থানার পুলিশ। শনিবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া নামক এলাকার সীমান্ত দিয়ে আসা ১৮টি ভারতীয় মহিষ নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের মনির হোসেন এর বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারি মনির হোসেন (৪৫) কে আটক করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ দিন যাবৎ একটি চক্র সীমান্ত দিয়ে অবৈধভাবে ব্যবসা করে আসছে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ছোট বড় ১৮টি মহিষ ও এক চোরাকারবারিকে আটক করেছি।
- আরব ফাউন্ডেশ উজানীগাঁও এর উদ্যোগে বস্ত্র বিতরণ
- জগন্নাথপুরের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের পক্ষে মতামত


