তাহিরপুরে মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে গরিব অসহায় শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর এর উদ্যোগে শতাধিক অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কয়লা ব্যবসায়ী আলী হায়দার, মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর এর সদস্য মাও. মোস্তফা কামাল, চাঁন মিয়া সওদাগর, জয়নাল আবেদনীন প্রমুখ।