দোয়ারায় ৩ টি ইউপিকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ৩ ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বাল্য বিয়ে না বলুন, ছেলেদের ২১ বছর ও মেয়েদের ১৮ বছরের নীচে বিয়ে নয় এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ ঘটিকায় দোয়ারাবাজার সদর, দুপুর ১২ টায় সুরমা, বিকাল ৩টায় দোহালিয়া ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়।
সকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারির সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বাল্য বিয়ে মুক্ত ঘোষণার শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন।
দুপুর ১২ টায় সুরমা ইউ.পি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ এর সভাপতিত্বে টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা ও স্কাউট শিক্ষক হারুন অর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলীবীর প্রতীক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি  সেলিম নেওয়াজ, বীরপ্রতীক আব্দুল মজিদ, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, টেংরা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শের মাহমুদ ভূইয়া, সমুজ আলী স্কুল ও কলেজের প্রভাষক জামাল উদ্দিন, নুরপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন, এফআইভিডিবি-সিফোরডি প্রকল্পের উপজেলা ম্যানেজার মিটু রঞ্জন দাস, কেয়ারের এফ এফ সাবিনা ইয়াসমিন, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জীত দাস, টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল কাইয়ুম, সমুজ আলী স্কুল ও কলেজের শিক্ষক ব্রজলাল দে, জিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, বালীজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ মিয়া, বরকতনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ইউপি সচিব অশেষ কুমার দাস প্রমুখ।
বিকাল ৩ টায় দোহার্লিয়া ইউনিয়নে চেয়ারম্যান আনোয়ার মিয়া আনুর সভাপতিত্বে সাজিদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) ছাইফুল আলম, ত্রাণ পুর্নবাসন অফিসের সহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উসমান, হাজী নুরুল্লাহ দশগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মুহাম্মদ আব্দুল্লাহ।
আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আফিজ আলী, আব্দুল মতিন,আবুল কালাম, সুলতান আহমদ, গ্রামীণ ব্যাংক দোহালীয় শাখার ম্যানেজার এনায়েত কবির, এফআইভিডিবি-সিফোরডি প্রকল্পের ইউনিয়ন কর্ডিনেটর আমজাদ হোসেন, ইউআইসির জেলা সভাপতি সাংবাদিক বজলুর রহমান, স্বাস্থ্য সহকারী অশেষ কুমার দাস, কাজী লুৎফুর রহমান, পুরোহিত নলিন শর্মা, কাজী শাজাহান, এফআইভিডিবি-সিফোরডি প্রকল্পের গড়া ৫ নং ওয়ার্ড কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি কলছুমা আক্তার নিপা, ইউপি সচিব আমিরুল ইসলাম, আখলু হোসেন প্রমুখ।