ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে আব্দুল কাইয়ূম (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মধ্যনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে।
মধ্যনগর থানার এসআই লুৎফুর রহমান জানান, ওইদিন বিকেলে মধ্যনগর মধ্যবাজারে স্থানীয় লোকজনদের
কাছে গাঁজা বিক্রি করছিলেন। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই আবু নাঈম বাদী হয়ে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।


