স্টাফ রিপোর্টার
ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের উদ্যোগে সদস্যদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের পৌরমার্কেটের সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি শাহজাহান গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহের হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, প্রতিবন্ধী কর্মকর্তা তফাজ্জল হোসেন।
আলোচনা সভা শেষে সংগঠনের ২০জন সদস্যের হাতে চেক তোলে দেন অতিথিরা।


