ঈদের পূর্বে শ্রমিকদের বকেয়া মজুরী ও উৎসব বোনাস প্রদানের দাবিতে জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি রেকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের জামাইপাড়ায় সংগঠনের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৈয়বুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, ট্রেড ইউনিয়ন জেলা শাখার সভাপতি বাদল সরকার, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিলু মিয়া, মুহিত মিয়া, সেন বাবু, বিপ্লব দাস প্রমুখ।
সভায় বক্তারা ঈদের পূর্বে শ্রমিকদের বকেয়া মজুরী ও উৎসব বোনাস প্রদান, ছাঁটাই নির্যাতন বন্ধে শ্রম আইনের ৫ ধারা অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান, শ্রম আইন কার্যকর, হোটেল সেক্টরে শ্রমিকদের নূন্যতম মজুরী ১০ হাজার টাকা নির্ধারণ, বিকল্প কাজের ব্যবস্থা না করে সন্ত্রান ও জঙ্গি দমনের নামে হোটেল রেস্টুরেন্ট, আবাসিক হোটেল বন্ধ ও উচ্ছেদ না করা, কিশোর শ্রমিক রিয়াদ হত্যাকারী ঘরোয়া হোটেলের মালিক সোহেলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি


