বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে প্রচার প্রচারণা চলছে।” পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি,
বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮-২৩ ডিসেম্বর ২০২১ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনে প্রচারণা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ ডিসেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের সহযোগিতায়, উপজেলা সদর, কারেন্টের বাজার বাঘমারা, কাটাখালি বাজার, পলাশ বাজার, ধনপুর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রচার-প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়।
- রাইজিং সান কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ
- রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম


