স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ৪ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেশিরভাগ সময় বই পড়ে কাটিয়েছেন। স্বাধীনতার পর মাত্র তিনি দেশ গঠন শুরু করেছিলেন। কিন্তু ঘাতকেরা তাঁকে হত্যা করে। বর্তমান প্রজন্মকে বেশি বেশি বই পড়তে হবে। এবং জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করার আহ্বান জানান বক্তারা।
- ‘শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে ঢেউয়ের কবল থেকে রক্ষা করতে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হবে’
- আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার


