‘শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে ঢেউয়ের কবল থেকে রক্ষা করতে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হবে’

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, মিনিবার ফুটবল টুর্ণামেন্টে/২০২১ এর চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বৃহস্পতিবার বিকালে তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করে তুলতে মাঠের দক্ষিণ পাশে শনির হাওরের ঢেউয়ের কবল থেকে রক্ষা করতে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে দেয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান আখঞ্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।
পুরস্কার বিতরণ পূর্বে অনুষ্ঠিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে তাহিরপুর বাজার বণিক সমিতিকে এক গোলে পরাজিত করে তাহিরপুর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়।