এনইইউবি কালচারাল ক্লাবের কমিটি গঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অন্যতম জনপ্রিয় ক্লাব “এনইইউবি কালচারাল ক্লাব” এর ২০২১-২২ বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। আইন ও বিচার বিভাগের সপ্তর্ষী দেব শানকে প্রেসিডেন্ট এবং ইংরেজি বিভাগের মো. মুসাকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা ও ব্যবসা অনুষদের ডীন, প্রফেসর মো. তানভীর আহমেদ চৌধুরী।
কালচারাল ক্লাবের নব গঠিত ২০২১-২২ বর্ষের কমিটিতে বিভিন্ন পদগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন ভাইস প্রেসিডেন্ট সাদিয়া বিলকিস রিহা, জয়েন্ট সেক্রেটারি পদে মুহিবুল ইসলাম সাম্মু, অর্গানাইজার শাহাদাত হোসাইন, কো-অর্গনাইজার রাহাত আহমেদ, ট্রেজারার খায়রুল ইসলাম অপু, জয়েন্ট ট্রেজারার আল-আমিন হক তালুকদার, পাবলিসিটি সেক্রেটারি গোলাম কিবরিয়া, মিউজিক উইংস অংকুর দে, ডান্স উইংস অপরাজিতা সেনগুপ্ত, ড্রামা উইংস রোমান আহমেদ, রিসাইটেসন উইংস অনামিকা চন্দা শীল, এক্সিকিউটিভ মেম্বার আরাফাত রহমান, উম্মে হাবিবা ইমু, মো. আল আমিন, শাহ আলম আকাশ, জুয়েল আহমেদ, নয়ন দাস ও আশফাহ বেগম ফাতেমা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের ২০১৯-২০ বর্ষের প্রেসিডেন্ট মুহাইমিন বক্স ওলী ও সাধারণ সাম্পাদক অপর্ণা ভৌমিক।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ কর্তৃপক্ষ কালচারাল ক্লাব-এর নবগঠিত কমিটির সবাইকে আন্তিরক অভিনন্দন জানান এবং সার্বিক সাফল্য কামানা করেন।
প্রেস বিজ্ঞপ্তি