স্টাফ রিপোর্টার
নান্দনিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় প্রথমে সদর উপজেলার কাঠইর নান্দনিক ফাউন্ডেশন পাঠশালার সকল শিক্ষার্থীদের শীতবস্ত্র সহ কম্বল বিতরণ করা হয়।
এরপর বিকাল ৩টায় রঙ্গারচর ইউনিয়নের আশাউরা, শাহপুর সহ ৫টি গ্রামের ৬০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শীলা, পৃষ্ঠপোষক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, ওয়ার্ড মেম্বার আর্শাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য আতিকুল ইসলঅম আতিক, আওয়ামী লীগ নেতা আব্দুল কবির, আশিকুর রহমান রব্বানী সহ পাঠশালার শিক্ষক, শিক্ষার্থী, স্কুল কমিটির সদস্য এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- দিরাইয়ে পিআইসি গঠনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
- সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন, সভাপতি রবিউল লেইস সম্পাদক রুহুল তুহিন


