জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে ছেলের মৃত্যুর তিন ঘন্টা পর মারা গেলেন বাবা। বুধবার পিতা পুত্রের এক সঙ্গে জানাজা নামাজ শেষে পরিবারির কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। হৃদয় বিদায়ক এ ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার বুধরাইল গ্রামে।
স্থানীয় এলাকাবাসি জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল মোরাদাবাদ গ্রামের হাজী মোহাম্মদ সয়ফুল্লাহর ছেলে আলী আহমদ (৫৫) বেশদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হার্ট অ্যার্টাকে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েন। এক পযার্য়ে ছেলের মৃত্যুর তিনঘন্টা পর বাবা সয়ফুল্লাহ (৮০) ভোর ৫টায় নিজ বাড়িতে মারা গেছেন।
বুধবার বাদজুহর স্থানীয় শাহাজালাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থান তাদের দাফন সম্পন্ন করা হয়। একই রাতে পিতা-পুত্রের মৃত্যুতে পরিবারের লোকজনসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
মৃত আলী আহমদ ৪ সন্তানের বাবা ছিলেন এবং তাঁর পিতা সয়ফুল্লাহ স্বর্ণের দোকানের কারিগর ছিলেন।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য আকিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিতা ও পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


