এল.এম.এ.এফ.পি কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ

সরকার অনুমোদিত, বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশন পরিচালিত প্যারামেডিকেল ও নার্সিং ইনস্টিটিউট সুনামগঞ্জে এল. এম.এ.এফ.পি কোর্স সম্পন্নকারী প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
ইনস্টিটিউটের পৌর শহরের কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সহ সভাপতি এস.আর চৌধুরী সেলিম’র সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া বাজার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক দুলাল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মুরাদ খান ও আশিক আহমেদ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি