হোটেল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

হোটেল সেক্টরে শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে নি¤œতম মূল মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, করোনা মহামারীর অজুহাতে বেপরোয়া লুটপাট, মুনাফার স্বার্থে সকল ক্ষেত্রে ছাঁটাই-চাকরিচ্যুতিসহ সকল ধরনের অন্যায় জুলুম-নির্যাতন বন্ধের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসাবে বুধবার বিকাল ৫টায় সুনামগঞ্জ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়য়ের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক পিন্টু দাস, মাসুক মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি