শাল্লায় মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে অতিরিক্ত সচিব

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লায় মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা। সরকার কর্তৃক প্রস্তাবিত প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষে তিনি জায়গা পরিদর্শন করেছেন।
বুধবার বেলা ১১টায় দিরাই-শাল্লা সড়কের পশ্চিমে আঙ্গারুয়া গ্রামের পাশে সচিব গোলাম মোস্তফা স্টেডিয়ামের জায়গায় পরিদর্শন করেন। ৩ একর জায়গার উপর স্টেডিয়াম নির্মাণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমিন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালিপদ রায় প্রমুখ।