শীতবস্ত্র বিতরণ

শীর্তাতদের মধ্যে ১৫০ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সোসাইটির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারী অ্যাড. মো. মতিউর রহমান পীর।
এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য অ্যাড. হায়দার চৌধুরী লিটন, মো. এমদাদুল হক শাহজাহান, ইউনিট অফিসার কনিকা তালুকদার, সিনিয়র যুব সদস্য সেরূজ্জামান, ফারুক মিয়া, আব্দুস সালাম, মাসুম আহমেদ, যুব প্রধান ফারজানা আক্তার ঝর্ণা, উপ-যুবপ্রধান-১সালেহ আহমেদ রিয়াদ, উপ-যুবপ্রধান-২প্রিয়াস শ্যাম প্রিতম, ফাহিমা আক্তার স¦র্ণা, বন্যা, আপন আহমেদ, মাহিম আহমেদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি