শান্তিগঞ্জ প্রতিনিধি
‘প্রশিক্ষণই হচ্ছে পেশাগত দক্ষতা বৃদ্ধির একমাত্র মূলমন্ত্র’ শ্লোগানকে সামনে রেখে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষকদের নিয়ে আয়োজিত কাস্টার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার বিকাল ৫টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণের আয়োজন করেন শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন।
উপজেলার একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র চন্দ, পাগলা সরকারি মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক আরব আলী, দরগাপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রশিক্ষক (গণিত) শেখ শফিকুল ইসলাম।
দিনব্যাপি কর্মসূচি শেষে অংগ্রহণকারী শিক্ষকগণের মধ্য থেকে ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রশিক্ষণের সমাপনী দিনে এছাড়াও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজি) প্রশিক্ষক ইসমাইল হোসেনও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে পুরস্কার প্রাপ্ত বিজয়ীরা হলেন মৌমিতা ভট্টাচার্য (প্রভাষক, বাংলা), হেলাল আহমদ (সহকারি শিক্ষক, ইংরেজি), ইয়াকুব শাহরিয়ার (প্রভাষক, ইসলামের ইতিহাস), মো. আলা উদ্দিন (সহকারি শিক্ষক, পৌরনীতি) ও বদরুজ্জামান খান (সহকারি শিক্ষক, বিজ্ঞান)।
- শাল্লায় স্যানক্রেড ওয়েলফেয়ারের মতবিনিময় সভা
- ‘ভালো থাকুক মায়ের ভাষা’- সিলেট-সুনামগঞ্জ সড়কের ৫২ কিমি পথ দৌঁড়াবেন দৌঁড়বিদেরা


