শাল্লায় স্যানক্রেড ওয়েলফেয়ারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, শাল্লা
সুস্থ পরিবেশ তথা সুশাসন, অধিকার ও খাদ্য নিরাপত্তা প্রদানের মাধ্যমে মৎস্যজীবীদের অন্তর্ভুক্ত করা এবং মূল ধারার স্বাভাবিক জীবন উপভোগ করার সুযোগ দেওয়াকে মূল লক্ষ্য নিয়ে শাল্লায় অনুষ্ঠিত হলো স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফিস প্রকল্পের আয়োজনে মতবিনিময় সভা।
রবিবার বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাসের সভাপতিত্বে এবং স্যানক্রেডের প্রকল্প কর্মকর্তা তাপস কুমার দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাস পীযূষ, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা ইউপি সচিব অসিত বরণ দাস, স্যানক্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুন নূর, একাউন্ট অফিসার সিলষ্টেন শ্রং।
সভায় উপস্থিত ছিলেন বাহাড়া ইউপির মহিলা সদস্য রীতা রায়, হবিবপুর ইউপির শিপ্রা রানী দাস, শাল্লা ইউপি সদস্য জোবেদা খাতুন, ইউপি সদস্য হাবিবুর রহমান, মধুসূদন দাস, সুধীর দাস, অসিত দাস, তৈয়বুর রহমান, সিরাজ মিয়া, জহির মিয়া, মৎস্যজীবী সংগঠনের সুধীন দাস ও নিখিল দাসসহ স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় শুভেচ্ছা বক্তব্যে প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুন নূর বলেন, উপজেলার ৩টি ইউনিয়নে ২০৩টি দলের মাধ্যমে ৬ হাজার ৯০ জন মৎস্যজীবী উপকাভভোগী রয়েছেন। এদের মধ্যে ৫০ ভাগ নারী ও ৫০ ভাগ পুরুষ। শাল্লায় তাদের কার্যক্রম শুরু চলবে আগামী ২০২৩ সাল পর্যন্ত।