উৎপাদন ও জীব বৈচিত্র্যে জলাভূমির অবদান এবং হাওরের ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘মানুষ ও প্রকৃতির জন্য জলাভূমি’ প্রতিপাদ্যে রবিবার বিকাল তিনটায় সিলেটের বন্দরবাজারে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এএলআরডি সহযোগিতায়, হাউস ও হাওর বাঁচাও আন্দোলন সিলেট জেলা কমিটির আয়োজনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস. এম. শহিদুল ইসলাম।
হাওর বাঁচাও আন্দোলন সিলেট জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে. কুদরত পাশার সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহ সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাওসার চৌধুরী, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, আফজাল হোসেন, সুয়েবুর রহমান, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আশিস রহমান, দৈনিক জাগরণ প্রতিনিধি পীর জুবায়ের, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সায়াদ হোসেন সবুজ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি


