পি সি দাস শাল্লা
হাওররক্ষা বাঁধসহ সরকারের সকল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মুহাম্মদ মোশাররফ হোসেন।
শনিবার বেলা ১১ টায় সুনামগঞ্জের ভাটির জনপদ শাল্লা উপজেলা সফরকালে হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন।
এসময় তিনি বলেন, দেশ দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে, সরকারের সকল উন্নয়ন প্রকল্পগুলোতে বিশেষ নজরদারি রাখাসহ সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কাজ বাস্তবায়নে কোন অবহেলা গাফিলতি সহ্য করা হবে না।
বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে শাল্লার শেষ প্রান্তে গোদী নদীর পূর্ব পাড়ে মুজিববর্ষের উপহারের ১০০ টি ঘর এবং মুজিবনগর ও ভেড়াডহর গ্রামে মুজিববর্ষের নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন তিনি।
শেষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীরনিবাস পরিদর্শন করেন এবং কাজের গুণগতমান সঠিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
- ঢাকায় সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুবার্ষিকীর স্মরণসভা- বর্ণাঢ্য রাজনীতিক ছিলেন তিনি
- উৎপাদন ও জীব বৈচিত্র্যে জলাভূমির অবদান এবং হাওরের ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার


