মাহবুবুল হাছান শাহীন
মায়ের ভাষায় যখন চিৎকার দিলাম
ওরা আমার টুঁটি চেপে ধরলো
কিন্তু, হায়েনার কালো হাত
আমরা ভেঙে দিলাম।
মা’ তুমি জানো
তোমার শপথে, আমরা ভয় পাই না
রাজপথ রাঙা হলো,
লাল রক্তে…
যে আমার ভাই
কঁচি ঘাসে হেঁটে যখন
রাজপথ কাঁপালো
হায়েনার বুলেটও তাকে
আটকে রাখতে পারলো না।
জানি ২১ মানে
একে অপরের হাত ধরে
এগিয়ে যাওয়া।
মা’ আছি তোমার পাশে,
তোমার ভাষায়।
১৮.০২.২০২২


