তাহিরপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটের সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, থানা পুলিশ, উপজেলা ছাত্রলীগ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা মৎস্যজীবী লীগ ।
পুস্পস্তববক অর্পণ শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য জয় রায়, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, যুবলীগ নেতা অনির্বান দাস প্রমুখ।