সুনামগঞ্জ জেলা স-মিল শ্রমিক সংঘের অন্যতম নেতা এনায়েত মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। গত বুধবার বিকাল ৩টায় পৌর শহরের নবী নগরস্থ মাফিজা স-মিলে কর্মরত অবস্থায় তিনি মারা যান। করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
শ্রমিকনেতা এনায়েত মিয়ার মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেল কমিটির আহ্বায়ক রতœাংকুর দাস জহর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম (ছদরুল), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকার সাধারণ সম্পাদক নাসির মিয়া, সুনামগঞ্জ জেলা স-মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া সাধারণ সম্পাদক মনির মিয়া, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া সাধারণ সম্পাদক পিন্টু দাস, হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিনন্দ কর, বারকী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্ষৌরকার সমিতির সভাপতি নিরমল চন্দ সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ বাপ্পা।
প্রেসবিজ্ঞপ্তি


