কমরেড স্টালিনের ৭৯তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে কমরেড স্টালিনের ৭৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সোমপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রতœাংকুর দাস জহর।
যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল‘র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সভায় বক্তব্য রাখেন কবি ও লেখক সৌরভ ভূষণ দেব, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য রুপাংকর দাস রিন্টু, আমির উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তাজুল ইসলাম, বিনন্দকর, কাজল দাস, রাজু মন্ডল, দয়াল কর, আইয়ুবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সা¤্রাজ্যবাদ, প্রতিক্রিয়াশীল ও সকল রূপের সংশোধনবাদীরা কমরেড লেনিন এর যোগ্য উত্তরসূরী সমাজতন্ত্রের রূপকার, ফ্যাসিবাদ পরাস্ত করার মহান সেনাপতি, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম কান্ডারি কমরেড স্তালিনকে নস্যাৎ করতে সর্বাত্মকভাবে তৎপর। তাদের এই অপতৎপরতার কারণ হচ্ছে কমরেড স্তালিনকে মুছে ফেলে দেশে দেশে বিপ্লব ও বিশ্ব বিপ্লবের গতিকে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করা। তাই কমরেড স্তালিন বিরোধী এই প্রতিবিপ্লবী তৎপরতার বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই চালানো প্রতিটি বিপ্লবীর কর্তব্য। আজ প্রত্যেক বিপ্লবীদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে কমরেড স্তালিনের মহান বিপ্লবী অবদান সম্পর্কে জানা-বোঝা, অধ্যয়ন-আত্মস্থ ও অনুশীলন করা।
প্রেসবিজ্ঞপ্তি