বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ার্যমান মো. তাজ্জত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজীর আহমদ মানিক, সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো. আপ্তাব উদ্দিন, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব আব্দুল কাদির, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।


