আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বনিক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এজেএম রেজাউল আলম, জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি ফৌজি আরা শাম্মী, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মো. সালমান (খা), জোসনা আক্তার ও রিনা বেগম, সুপারভাইজার জোনাঈদ আহমেদ জনি প্রমুখ।
সভার আগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি বের হয়।