স্টাফ রিপোর্টার
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কৃষক দল।
বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের কামারখালী পয়েন্টে গেলে পুলিশ বাধা দেয়। পরে কৃষক দলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি আনিসুল হক, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহবায়ক আকুল আলী, সিরাজুল ইসলাম, ফরিদ আহমদ, ফেরদৌস আলম, লুৎফুর রহমান, খলিলুর রহমান, সাখায়াত হোসেন, সৈয়দ আজমল হোসেন, আবুল হুদা, অজিত দাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল হক কালাচান, জেলা ছাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, তাহিরপুর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, তাহিরপুর বিএনপি নেতা মহিবুর রহমান, লাল মিয়া মেম্বার, আব্দুস শহিদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মানুষকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোন পদক্ষেপ নেই।
- প্রায়ই ঘটছে প্রাণহানি, অবৈধ যানবাহনের দাপটে আতঙ্কিত স্থানীয়রা
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে সিপিবি’র মানববন্ধন


