জগন্নাথপুরে মহিলা কলেজ প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় সভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ‘রাজিয়া সোবহান মহিলা কলেজ হবিবপুর’ স্থাপনের লক্ষে সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজিয়া সোবহান মহিলা কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজনে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টস্থ আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজিয়া সোবহান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সালিক এম সোবহানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ কবির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, রানীগঞ্জ কলেজের প্রভাষক আবু খালেক, রাজিয়া সুবাহান মহিলা কলেজ পরিচালনা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, মিরপুর পাবলিক হাই স্কুল প্রধান শিক্ষক আমির হামজা, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুছবান নূর, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত শেখর রায় প্রমুখ।