প্রবীণ আর তারুণ্যে চমৎকার সমাবেশ- আহমেদ হোসেন

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, জাতীয় নির্বাচন সামনে। নির্বাচনের আর মাত্র দুই বছর আছে। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা পুরো টিম এসেছি। সারা বাংলাদেশেও টিম বেরিয়েছে মাঠ তৈরি করার জন্য, জনমত তৈরি করার জন্য, পার্টিকে ঐক্যবদ্ধ করার জন্য। নির্বাচনে আবাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিতিয়ে ৪র্থ বারের মতো আমরা প্রধানমন্ত্রী করবো-এই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি।
তিনি বলেন, আমি খুশি হয়েছি প্রবীণ আর তারুণ্য মিলিয়ে এই সমাবেশটি খুবই সুন্দর, চমৎকার ও শান্তিপূর্ণ। এটা মনে হয় ঐক্যের প্রতীক। এটা যদি বিরাজমান থাকে, তাহলে আমরা সুনামগঞ্জের সব আসনেই জিতব এই ব্যাপারে কোন সন্দেহ নেই।
তিনি সকলকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে বললেন, ব্যক্তিগত আক্রমণের ভেতর দিয়ে সম্পর্ক খারাপ হবে। আমরা আশা করি আগামী মে মাসের মধ্যে সকল উপজেলার সম্মেলন শেষ করবো। আর চাহিদা যা আছে, সব চাহিদাই কম বেশী পূরণ হবে। ত্যাগী নেতারা যার যার জায়গায় স্থান পাবেন।
রবিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।