স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক সভা

স্টাফ রিপোর্টার
‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী আমজাদ বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, অ্যাড. আলী আমজাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের পেছনে অনেক সংগ্রাম রয়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। মাথাপিছু আয় বেড়েছে, শিক্ষা— চিকিৎসা সব কিছুরই অগ্রগতি ঘটেছে। দেশের উন্নয়নের জন্য সরকার বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়েছে।
পরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।