জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ কর্মসূচি চলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করে। এ সময় উপস্থিত ছিলেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, গোলকপুর হাজ্বি আব্দুল হাফেজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম, জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ, সহকারি শিক্ষক ইসমাইল হোসেন, সুরাইয়া সুলতানা, হাবিবুর রহমান, স্বপন কুমার দেউরী, এসএম সায়েদুর রহমান, শামীম তরফদার, মালা রাণী সরকার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু লেইস, আব্দুল হাই, সাখাওয়াত হোসেন, আব্দুর রশিদ, ঝুমা তালুকদার, সাবেক ইউপি সদস্য মো. রমজান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খোকন, শিক্ষক আলী হায়দার খোকা প্রমুখ।