স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেবার অঙ্গিকারের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু’র স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ করে। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়।
শনিবার প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জ— ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। পরে তিনি প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় শহিদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মসজিদ , মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় মহিলা কল্যাণ কেন্দ্রে আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ ও সুনামগঞ্জ পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ— ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জনাব পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী আমজাদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলকাটায় দুই বিদ্যালয়
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে সকালে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, ক্রীড়া—সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুর রব, প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক মো. আব্দুস ছুবহান, মুহিত রঞ্জন দাস, আবুল কাশেম আজাদ, আব্দুল বারী, শরীফুল ইসলাম, উস্তার আলী প্রমুখ।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপ নারায়ন দাস, স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক রমুজা খাতুন, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, নুর জাহান বেগম, মোজাম্মেল হক, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এনামুল কবীর, সদস্য সাহাজ উদ্দিন, পিটিএ কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সহ—সভাপতি রমজান আলী প্রমুখ।
- ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশর স্বাধীনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বৃষ্টিতে ভাল ফলনের আশা কৃষকদের


