স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে অ্যাপ’স এর মাধ্যমে কৃষক নিবন্ধনের জন্য উপজেলা জুড়ে মাইকিং করেছে উপজেলা খাদ্য গোদাম কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে অটোরিক্সা যোগে এলাকাজুড়ে মাইকিং হ্যান্ডবিল বিতরণ করা হয়।
এসময় জানানো হয়, আগামী ২৮ এপ্রিল ২০২২ হতে ৩১ আগস্ট পর্যন্ত প্রতি মণ ধান ১০৮০ টাকা দরে উপজেলা খাদ্য গোদামে ধান ক্রয় করা হবে। এতে আগ্রহী কৃষকরা উপজেলা খাদ্য গোদাম ও উপজেলা কৃষি অফিসে গিয়ে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়। নিবন্ধন শেষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।
তাহিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান বলেন, অ্যাপস এর মাধ্যমে কৃষক নিবন্ধন হলে মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য থাকবে না। সময় খরচ ও ভোগান্তি কমবে। কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারী করা হবে এবং নিবন্ধন বরাদ্দ আদেশ এবং মূল্য পরিশোধের সনদ এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।


