দিরাইয়ের আন্তর্জাতিক রাধারমন পরিষদ ও রাধারমন ধামাইল সংঘের কমিটি গঠন

দিরাই সংবাদদাতা
দিরাইয়ের আন্তর্জাতিক রাধারমন পরিষদ ও আন্তর্জাতিক রাধারমন ধামাইল সংঘের শাখা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে শিল্পকলা একাডেমীতে সংস্কৃতি কর্মী অসীম রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অসীম রায় চৌধুরীকে সভাপতি ও জয়ন্ত কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে সংগীত শিল্পী অনুপম দাসকে অর্থ সম্পাদক করা হয়। এছাড়াও কমিটিতে সহ— সভাপতি করা হয়েছে রণধীর চক্রবর্তী নজরুল ইসলাম ও মিটন তালুকদারকে। এছাড়াও সহ—সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাহমুদ আপেল ও অরুন দাস। সাংগঠনিক সম্পাদক বিপ্লব বর্মন, সাংস্কৃতিক সম্পাদক অরণ্য কিরন।
এদিকে রুম্পা লস্করকে সভাপতি ও সনি বর্মনকে সাধারণ সম্পাদক করে আন্তর্জাতিক রাধারমন ধামাইল সংঘের শাখা ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে রাখা হয়েছে প্রিয়াংকা দাসকে।
নবনির্বাচিত কমিটির সভাপতি অসীম রায় চৌধুরী বলেন, ধামাইলের জনক বৈষ্ণব কবি রাধারমন দত্ত। উনার গান, সৃষ্টিকর্মগুলোকে যথাযথ পরিবেশন ও সংরক্ষণে কাজ করবে এ কমিটি।