রীনা রানী দেব নামের ৪৭ বছর বয়স্ক এক নারী নিখোঁজ রয়েছেন। গত ৬ এপ্রিল তিনি নতুন পাড়ার একটি বাসা থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে নিখোঁজ নারীর ছেলে সামন্ত কুমার দেব সুনামগঞ্জ সদর মডেল থানায় ৮ এপ্রিল একটি জিডি করেছেন (জিডি নম্বর—৪০৬ তারিখ— ০৮/০৪/২০২২)। জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ নারী রীনা রানী দেব মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি আরও তিন/চারবার নিখেঁাজ হয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়। তার গ্রামের বাড়ি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জায়ফরপুর গ্রামে। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ছেলে সামন্ত কুমার দেবের মোবাইল ফোন নম্বর ০১৭৬৫—২৮৪৭০৫ —এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।


