কামরান আহমেদ
সুনামগঞ্জ সরকারী কলেজ ও রোভার স্কাউটস’র উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারী কলেজ থিয়েটারের আয়োজনে বুধবার দুপুরে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার হারুন অর রশিদ।
সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুছ সত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না। সরকারী কলেজের উপাধ্যক্ষ সাব্রী সাবেরীন, প্রফেসর কল্পনা তালুকদার, প্রফেসর শামছুল আলম,
সহকারী অধ্যাপক জামশেদ আলী, যুবলীগ যুগ্ম আহবায়ক খন্দকার মনঞ্জুর আহমেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন থিয়েটারের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, থিয়েটার কর্মী শহীদনূর প্রমুখ।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জ সরকারী কলেজ থিয়েটারের পরিবেশনায় নাটক ‘বর্তমান হালচাল’ মঞ্চস্থ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ হচ্ছে শান্তি স¤প্রীতি শহর। এ শহরে জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের মানুষকে যারা ধ্বংসের মুখে ঠেলে দিতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে বেড়ায় তাদেরকে খুঁজে বের করতে হবে। দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে মুসলমানদের সারা বিশ্বে সন্ত্রাসী হিসেবে পরিচিতি করার অপচেষ্টা চলছে।’


