জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নের চেয়ারম্যান সদস্য ও সদস্যারা দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে ৪টি ইউনিয়নের পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার দুপুরে ইউনিয়নের কার্যালয়ের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর সভার মেয়র আইয়ুব বখত জগলুল।
ইউনিয়ন পরিষদ সচিব প্রদীপ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীক প্রকল্পের রিজিউনাল কো-অর্ডিনেটর শরিফা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমদ সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দি, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কর, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, শিক্ষক মো. রইছুজ্জামান,সমাজকর্মী জুলফিকার চৌধুরী রানা প্রমুখ।
বুধবার উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন
পরিষদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের দায়িত্বভার গ্রহণ স্থানীয় লক্ষীপুর বাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারমান করুনাসিন্ধু তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, লক্ষীপুর মাদ্রাসার সুপার মিজবাউর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের ইউসি সাইফউল্লাহ, ইউপি সদস্য মোশারফ হোসেন, রফিকুল হোসেন রানা, দীপক তালুকদার প্রমুখ।
অপরদিকে উপজেলার বেহেলী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য,সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সকালে ইউপি কার্যালয়ে সদ্য বিদায়ী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইউপি সচিব আ. হান্নান মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা,বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার,আ: আহাদ, হাবিবুর রহমান,রাজনীতিবিদ আসাদ আল আজাদ।
একই দিনে ভীমখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান,সদস্য সদস্যাদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী ইউপি চেয়ারমান আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সচিব গুনেন্দ্র কুমার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান দুলাল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান। বক্তব্য রাখেন বিদায়ী সদস্য হাবিবুর রহমান, নবনির্বাচিত সদস্য বাবুল মিয়া প্রমুখ।


