স্টাফ রিপোর্টার
দেশের সকল সরকারি ক্রয় কার্যক্রম ই-জিপি সিস্টেমের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তায় ইলেকট্রনিক গভর্ণমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি)’র ৬১ তম সচেতনতামূলক কর্মশালা।
কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জমানের সভাপতিত্বে কর্মশালার সূচনা পর্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, নারীনেত্রী শীলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সড়ক ও জনপথ
বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন প্রমুখ।
পরে এই কার্যক্রমের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন (বিসিসিপি)’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মামুনুর রহমান, সিপিটিইউ’র প্রোগ্রামার মো. আসাদুল হক, বিসিসিপি’র সহকারী পরিচালক বাদল হালদার প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, ২০১৬ সালের মধ্যেই এই পদ্ধতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সেন্টাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) সরকারি ক্রয়ের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলের সক্ষমতা বৃদ্ধি, কারিগরি ক্ষমতা সম্প্রসারণ এবং দেশব্যাপী এ সংক্রান্ত সচেতনতামূলক কর্মকা- বাস্তবায়নসহ নানাবিধ কার্যক্রম চালানো হচ্ছে।
জানানো হয়, পহেলা সেপ্টেম্বর পর্যন্ত ইজিপি সিস্টেমে নিবন্ধিত টেন্ডারারদের সংখ্যা ২২ হাজার ৯৯৬। মোট ৪০ টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের আওতায় নিবন্ধিত ক্রয়কারী অফিসের সংখ্যা এই সময় পর্যন্ত ২ হাজার ৬৫৬ টি।
উল্লেখ করা হয়, ২০১১ সালের ২ জুন আনুষ্ঠানিকভাবে ই-জিপি পোর্টালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২০১২ থেকে ইজিপি বাস্তবায়ন শুরু হয়।
কর্মশালায় প্রকৌশলী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, ঠিকাদাররা উপস্থিত ছিলেন।


