স্টাফ রিপোর্টার
শহরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের পৌর বিপণীর সংগঠনের কর্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হাফিজ আতাউর রহমান লস্কর, জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি মাও. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ- সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল
প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামের নাম ভাঙ্গিয়ে কিছু লোক মানুষকে হত্যা করে। যারা ইসলাম কায়েমের জন্য জিহাদ করে এরা ইসলামের শত্রু। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে কোনো জঙ্গিবাদের ঠাঁই নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে সকল মানুষকে রুখে দাঁড়াতে হবে। প্রতিহত করতে হবে জঙ্গিবাদকে।


